NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ফেনীর ঐতিহ্য জহিরিয়া জামে মসজিদ


শাহরিয়ার হায়দার চৌধুরী প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:২৬ পিএম

ফেনীর ঐতিহ্য জহিরিয়া জামে মসজিদ

 শাহরিয়ার হায়দার চৌধুরী

ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জহিরিয়া জামে মসজিদ একটি আধুনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত এই মসজিদটি তার নান্দনিক কারুকার্য ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশের জন্য সুপরিচিত। প্রতিদিন এখানে  হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করেন, এবং রমজান মাসে এই সংখ্যা আরও বৃদ্ধি পায়।   জহিরিয়া মসজিদ শুধুমাত্র একটি উপাসনালয় নয়; এটি সামাজিক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। রমজান মাসে প্রতিদিন মসজিদের তৃতীয় তলায় ধনী-গরিব নির্বিশেষে একসঙ্গে ইফতার করেন মুসল্লিরা, যা সমাজে সাম্যের বার্তা প্রচার করে।   এই মসজিদে তারাবির নামাজেও বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে; একসঙ্গে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। জহিরিয়া মসজিদ তার স্থাপত্যশৈলী, ধর্মীয় পরিবেশ এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে ফেনী জেলার একটি গর্বিত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  এটি ফেনী শহরের অন্যতম সুন্দর ও পরিচিত মসজিদ  এর স্থাপত্যশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর এবং আধুনিক নকশায় নির্মিত। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে আসেন।   আলোকসজ্জা ও বহুতল বিশিষ্ট এই মসজিদটি ফেনী শহরের এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।