NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:০১ পিএম

নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান পদোন্নতি পেয়েছেন ।তারা হলেন- ডেপুটি ইন্সপেক্টর পদে কারাম চৌধুরী, সার্জেন্ট পদে জসিম মিয়া, তুহিন খান এবং আবু নূর মোহাম্মদ সৈয়দ। গত শুক্রবার ,৫ সেপ্টেম্বর,নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা আসে সংস্থাটি থেকে।  কারাম চৌধুরী বর্তমানে নিউ ইয়র্ক পুলিশের ১০৪ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত। বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক প্রেসিডেন্ট তিনি।  কারাম চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি আব্দুল মতিন চৌধুরীর একমাত্র সন্তান। ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন কারাম এবং ২০০৫ সালে নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা হিসেবে যোগ দেন।  সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া জসিম মিয়া বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-ট্রেজারার। বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। তিনি ২০১৮ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন এবং জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি পান।

 তুহিন খানের বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন এবং ২০১৭ সালে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন। তিনি পুলিশের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ইউনিটে দায়িত্ব পালন করেছেন।  পদোন্নতি পাওয়া আরেক বাংলাদেশি আবু নূর মোহাম্মদ সৈয়দ ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি নিউ ইয়র্ক পুলিশের ট্র্যাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড় ছেলে। ২০১৮ সালে পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দেন।  বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) তাদের এ পদোন্নতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট সার্জেন্ট-ডিটেকটিভ এরশাদুর সিদ্দিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক এক বিবৃতিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।  সংগঠনটির মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার বাপসনিউজকে বলেন, “এই সাফল্য বাংলাদেশি-আমেরিকান পুলিশদের জন্য অনুপ্রেরণা হবে এবং পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। নিউ ইয়র্ক পুলিশে বর্তমানে হাজারেরও বেশি বাংলাদেশি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন এবং তাদের পেশাগত দক্ষতা, সততা ও সাহসিকতা প্রশংসিত।”