NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ এএম

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যে আস্থার পরিবেশ তৈরির তাগিদ

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ২২ সেপ্টেম্বর, সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলন সভাপতিত্ব করেন।

সংবাদ সম্মেলনে টিকটক সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার সময় মুখপাত্র বলেন, টিকটক ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট। চীন সরকার কোম্পানির ইচ্ছাকে সম্মান করে, বাজারের নিয়মের ভিত্তিতে বাণিজ্যিক আলোচনা করার মাধ্যমে চীনা আইন ও বিধি মেনে চলা ও ভারসাম্যপূর্ণ সমাধানে পৌঁছানোকে স্বাগত জানায়। চীন আশা করে যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন বাণিজ্যিক পরিবেশ প্রদান করবে। সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।