NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

‘সুন্দর সিনচিয়াং’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫২ এএম

‘সুন্দর সিনচিয়াং’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন সি চিন পিং

২৪ সেপ্টেম্বর, (বুধবার) সন্ধ্যায়, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত, ‘সুন্দর সিনচিয়াং’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান উরুমছি সংস্কৃতি কেন্দ্র থিয়েটারে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অঞ্চলের বিভিন্ন জাতির কর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন। 


তিন পর্বের অনুষ্ঠানে পর্যায়ক্রমে সিনচিয়াংয়ের  সমাজতান্ত্রিক নির্মাণের জোরালো দৃশ্য, সিনচিয়াংয়ে সংস্কার ও উন্মুক্তকরণের নতুন প্রাণশক্তি, এবং সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষের একত্রিত হয়ে নতুন যুগের সুন্দর ছবি আঁকার দৃশ্য তুলে ধরা হয়। পাশাপাশি, এসবের মাধ্যমে, এতদঞ্চলের বিভিন্ন জাতির মানুষের সাধারণ সম্পাদকের প্রতি ভালোবাসা, সিপিসি ও দেশের প্রতি কৃতজ্ঞতা এবং সুখ জীবনের আনন্দ প্রকাশিত হয়। 

সূত্র :প্রেমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।