NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ধুনট উপজেলা চ্যাম্পিয়ন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা।  ( ৭ অক্টোবর মঙ্গলবার ) ফাইনালে বগুড়া সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ধুনট। শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।   উক্ত খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ( অতিরিক্ত সচিব )এনডিসি।  

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম।   এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন এবং জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদস্য সচিব আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া শহর জামাতের আমীর আবিদুর রহমান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন। চ্যাম্পিয়ন ধুনট উপজেলা দলের গোল রক্ষক রকি ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হন।   এছাড়া টুর্ণামেন্টের সেরা গোল রক্ষকের পুরস্কারও পেয়েছেন তিনি। ফাইনাল ম্যাচ দেখার জন্য সকাল থেকেই দর্শকরা মাঠে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই মাঠের চার পাশ এবং আশে পাশের বিল্ডিং এবং উঁচু জায়গায় হাজার হাজার দর্শক জমায়েত হয়। এমনকি অনেক দর্শক মাঠের গাছে উঠে খেলা উপভোগ করেন।