NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বেইজিং-পিয়ংইয়ং সম্পর্ক জোরদারে নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৭:৫১ এএম

বেইজিং-পিয়ংইয়ং সম্পর্ক জোরদারে নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত

উত্তর কোরিয়ান ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, পিয়ংইয়ং গেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তার নেতৃত্বে, আজ (বৃহস্পতিবার) সকালে, চীনের একটি সরকারি প্রতিনিধিদল, চার্টার ফ্লাইটে বেইজিং থেকে পিয়ংইয়ং পৌঁছান। 

স্থানীয় সময় ৯ অক্টোবর দুপুরে, প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধিদলটি, পিয়ংইয়ং সুনান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। উত্তর কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী পাক থাই-সুং-এর নেতৃত্বে, সেদেশের পার্টি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে লি ছিয়াং-কে স্বাগত জানান। এ সময় সামরিক একটি ব্যান্ড চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজায়। লি ছিয়াংকে গার্ড অফ অনারও দেওয়া হয়। উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়া চুনও তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।  

বিমানবন্দরে লি ছিয়াং বলেন, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে গভীর ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে, প্রেসিডেন্ট সি চিন পিং ও সাধারণ সম্পাদক কিম জং-উন-এর কৌশল্গত নেতৃত্বে, চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কে নতুন প্রাণশক্তি যুক্ত হয়েছে। উত্তর কোরিয়ার সাথে, উভয় রাজনৈতিক দল ও উভয় দেশের সর্বোচ্চ নেতাদের পৌঁছানো গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করা, কৌশগত যোগাযোগ জোরদার করা, ঘনিষ্ঠ বিনিয়োগ বজায় রাখা, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা প্রচারে ইচ্ছুক চীন।

চীনের জাতীয় পরিষদের সদস্য ও জাতীয় পরিষদের মহাসচিব উ চেং লুং একই বিমানে পিয়ংইয়ং পৌঁছান। 

সূত্র:অনুপমা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।