NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


শাহরিয়ার হায়দার চৌধুরী প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৮ এএম

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে  ১৪ অক্টোবর মঙ্গলবার, বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ফেনী জেলার ছয়টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করছে।  জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে অংশ গ্রহন করছে ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী এই ছয় উপজেলা।

উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর উপজেলা ও ফুলগাজী উপজেলা ফুটবল দল। আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা আর রানার্স-আপ দল পঞ্চাশ হাজার টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২০ হাজার টাকা পাবেন। ২৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক জনাব  গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।