NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শিল্প, প্রযুক্তি ও ভবিষ্যতের সম্মেলন বেইজিংয়ে


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:২৪ পিএম

শিল্প, প্রযুক্তি ও ভবিষ্যতের সম্মেলন বেইজিংয়ে

২০২৫ সালের বৈশ্বিক শিল্পোদ্যোগ শীর্ষ-সম্মেলন ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের শীর্ষ সম্মেলন প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্প-একীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং যুব ক্ষমতায়নসহ চারটি মূল উপাদানের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। প্রকল্প এবং অংশগ্রহণকারীদের সংখ্যা উভয়ই নতুন উচ্চতায় পৌঁছেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সমন্বিত সার্কিটের মতো ক্ষেত্রগুলোতে গুরুত্ব দিয়ে এবার শীর্ষ সম্মেলন প্রতিযোগিতা চালিয়েছে। বিশ্বের ১৩৯টি দেশ ও অঞ্চলের ১০ হাজার ৫৫টি স্টার্টআপ প্রকল্প এবং ১৩ হাজার ১৫০ জন উদ্যোক্তা এতে অংশ নিচ্ছেন।

শীর্ষ সম্মেলনে ‘বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জন রূপান্তর ঘাঁটি প্রতিষ্ঠা’, ‘আন্তর্জাতিক প্রতিভা উদ্ভাবন এবং উদ্যোক্তার জন্য ওয়ান-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম’ এবং ‘আন্তর্জাতিক উন্নত লেজার জোট প্রতিষ্ঠা’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব-চিকিৎসা, সমন্বিত সার্কিট এবং নতুন শক্তির মতো অত্যাধুনিক ক্ষেত্রগুলোতে সর্বশেষ অর্জনগুলোও প্রদর্শিত হচ্ছে। 
শীর্ষ সম্মেলনের সময় ‘প্রযুক্তি ও সাংস্কৃতিক ভোগ উৎসব’ এবং ‘বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি ভ্রমণ’সহ একাধিক সহায়ক ইভেন্টও অনুষ্ঠিত হয়। 

বৈশ্বিক শিল্পোদ্যোগ শীর্ষ-সম্মেলনের  ৬ বারের আয়োজন ১৬৭টি দেশ ও অঞ্চলের ৪৫ হাজার উদ্যোক্তা এবং ৩৪ হাজার স্টার্টআপ প্রকল্পকে আকর্ষণ করেছে। শীর্ষ-সম্মেলন এবং উদ্যোক্তা প্রতিযোগিতার স্থায়ী আবাসস্থল হিসেবে বেইজিংয়ের শুন ই জেলা ৪০০টিরও বেশি উচ্চমানের প্রকল্পকে আকর্ষণ করেছে এবং উদ্যোক্তাদের একটি বিস্তৃত পরিষেবা শৃঙ্খল প্রদানের জন্য শিল্প স্থান, ইনকিউবেশন তহবিল এবং সহায়তা নীতিসহ আরও ব্যবস্থা চালু করবে।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।