NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু


শাহরিয়ার হায়দার চৌধুরী প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

ফেনীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ অক্টোবর মঙ্গলবার, বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ফেনী জেলার ছয়টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করছে।  জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে অংশ গ্রহন করছে ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী এই ছয় উপজেলা। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর উপজেলা ও ফুলগাজী উপজেলা ফুটবল দল।আয়োজকরা জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা আর রানার্স-আপ দল পঞ্চাশ হাজার টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২০ হাজার টাকা পাবেন। ২৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক জনাব  গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আহসান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, রেফারি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ক্রীড়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।