NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

তাইওয়ান ইস্যু চীনের নিজস্ব ব্যাপার: বেইজিং


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৯:০৩ এএম

তাইওয়ান ইস্যু চীনের নিজস্ব ব্যাপার: বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ২১ অক্টোবর বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান সমস্যার সমাধান কীভাবে করা হবে, তা সম্পূর্ণভাবে চীনাদের নিজস্ব ব্যাপার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাইওয়ান বিষয়ক মন্তব্যের প্রসঙ্গে চীনা মুখপাত্র জানান, তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান এক ও সুস্পষ্ট। তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ান সমস্যা সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান সমস্যার সমাধান চীনাদের নিজস্ব ব্যাপার।

মুখপাত্র কুও চিয়া খুন জোর দিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং বৃহত্তর প্রচেষ্টা নিয়ে শান্তিপূর্ণ একীকরণের চেষ্টা করছি। কিন্তু কোনো ব্যক্তি, কোনো শক্তি কোনো পদ্ধতির মাধ্যমেই তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না।’

সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।