NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:৩৯ পিএম

বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে-

 মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে  (২২ অক্টোবর বুধবার) সকাল সাড়ে ১০ টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেল এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের  চত্বর বটতলা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।   এরপর জেলা প্রশাসক সভাকক্ষে( করতোয়া ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়ার সহকারি পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার ড্রাইভিং কর্মকর্তা আশরাফুল আলম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।   এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সাংবাদিক বৃন্দাগণ।  সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে। যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।