NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন-কোরিয়া সম্পর্কের ঐতিহাসিক বন্ধন স্মরণে শ্রদ্ধা নিবেদন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩২ পিএম

চীন-কোরিয়া সম্পর্কের ঐতিহাসিক বন্ধন স্মরণে শ্রদ্ধা নিবেদন

যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে, কোরিয়ার পক্ষে চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর বিদেশে লড়াইয়ের ৭৫তম বার্ষিকী উপলক্ষে, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং-উন গতকাল (শুক্রবার) দক্ষিণ পিয়ংগান প্রদেশের হুইচাং জেলায়, চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) আজ (শনিবার) এ তথ্য প্রকাশ করে।

খবরে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির একটি দল চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের কবরস্থানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল এবং তখন চীন ও উত্তর কোরিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। আর কিম জং-উন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।

খবরে বলা হয়, কিম জং-উন চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি সম্মান  প্রকাশ করতে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর কিম জং-উন শহীদ মাও আন ইংয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে ফুল দেন।

খবরে আরও বলা হয়, ‘চীনা গণস্বেচ্ছাসেবক বাহিনীর শহীদরা আমাদের জনগণের বিপ্লবী যুদ্ধকে সমর্থন করার জন্য তাদের রক্ত দিয়েছেন, আন্তর্জাতিকতাবাদ ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বের চেতনা প্রদর্শন করেছেন। তাদের অবদান দুই দেশের বন্ধুত্বের মূল্যবান প্রতীক এবং উত্তর কোরিয়ার জনগণ এ অবদানের কথা কখনও ভুলবে না। 

তথ্য ও ছবি: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।