NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

প্রথিতযশা সাংবা‌দিক ও সাহিত্যিক মনজুর আহ‌ম‌দের ‘আমার সেই সময় এবং আমার এই সম‌য়’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

প্রথিতযশা সাংবা‌দিক ও সাহিত্যিক মনজুর আহ‌ম‌দের ‘আমার সেই সময় এবং আমার এই সম‌য়’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক প্রবাসী বর্ষীয়ান সাংবা‌দিক ও সাহিত্যিক মনজুর আহ‌ম‌দের লেখা দু‌টি বই ‘আমার সেই সময় এবং আমার এই সম‌য়’-এর প্রকাশনা উৎসব ও মুক্ত আ‌লে‌াচনা অনু‌ষ্ঠিত হ‌য়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ‌্যায় জ‌্যাকসন হাইটসের জুইশ সেন্টা‌রে আ‌য়ো‌জিত এ অনুষ্ঠা‌নে লেখকের শুভাকাং‌খি ভক্তরা উপ‌স্থিত হ‌য়ে বই দু’টির বি‌ভিন্ন দিক নি‌য়ে আ‌লে‌াচনা এবং সর্বা‌ঙ্গিন সাফল‌্য কামনা ক‌রেন। খবর ইউএনএ’র।এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাইম টি‌ভির সিইও এবং সাপ্তাহিক ব‌াংলা প‌ত্রিকা’র সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে প‌্যা‌নেল আ‌লোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস, লেখক ও শিক্ষাবীদ ড. আবেদীন কাদের, বিশিষ্ট লেখক আহমেদ মাজহার, কবি ও লেখক কাজী জহিরুল ইসাম ও লেখক-সাংবাদিক মনিজা রহমান। অনুষ্ঠানে উপ‌স্থিত সুধী‌দের মধ‌্য থে‌কে বক্তব‌্য রা‌খেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মোত্তা‌লিব বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মু‌জিব বিন হক, সাংবাদিক-লেখক সাঈদ তারেক, ইব্রাহীম চৌধুরী, কবি শামস আল ম‌মিন, লেখক এ‌বিএম সা‌লেউ‌দ্দিন, সাংবাদিক আকবর হ‌ায়দার কিরন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, মুক্তধারা’র কর্ণধার বিশ্ব‌জিত সাহা, কবি কাজী আতিক, লেখক রানু ফেরদৌস, রাজিয়া নাজমী ও রশওন হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ কাশেম সহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।অনুষ্ঠানে প্যানেল আলোকগণ তাদের বক্তব্যে বই দু’টির বিভিন্ন দিন আলোচনায় ভালো-মন্দ দুটি দিক তুলে ধরার পাশপাশি লেখক মনজুর আহমদ-এর নতুন বই প্রকাশ এবং দীর্ঘায়ু ও সুস্থস্থ্য কামনা করেন। বক্তরা বলেন, মনজুর আহমদের লেখায় তার মায়ের স্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। স্থান পেয়েছে তার সাংবাদিকতা আর লেখালেখি জীবনের নানা অভাব, অভিযোগ, ঘৃণা। পাশাপাশি তার লেখায় সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি পেরিয়ে সাহিত্যের ছাপ পাওয়া গেছে। আবার কেউ বলেছেন- তার লেখায় সাংবাদিকতা পেশার দায়িত্ব বারবার ফুটে উঠেছে। আবার কেউ বলেছেন- মনজুর আহমদ অবলিলায় অনেক প্রশ্ন-উত্তর প্রসঙ্গ এড়িয়ে গেছেন, যে প্রশ্ন-উত্তরগুলো তার বিভিন্ন সাক্ষাৎকার বা লেখায় থাকা উচিৎ ছিলো। তবে সব মিলিয়ে বই দুটিতে সাহিত্য আর সাংবাদিকতার সংমিশ্রয় রয়েছে এবং বই দুটি ইতিহাসের অংশ হিসেবে অনেক পাঠকের হৃদয় জয় করবে এবং ইতিহাসের গবেষণায় রেফারেন্স হিসেবে কাজে লাগবে। আবার কেউ কেউ বই দুটিতে মনজুর আহমদ ও তার স্ত্রী রেখা আহমদ (প্রখ্যাত অভিনেত্রী) এর ঘটনাগুলো না থাকারও অভিযোগ করেন। আশি বছর বয়সী প্রবীণ লেখক-সাংবাদিক মনজুর আহমদ তার বক্তব্যে আলোচকদের বক্তব্যেগুলো স্বাগত জানিয়ে বলেন, মূলত: একজন সাংবাদিক হিসেবে আমি যা দেখেছি তাই লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। তিনি বলেন, পাঠকের চাহিদার কথা মাথায় রেখেই নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন এবং নতুন বইটিতে তার প্রবাস জীবন অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জীবন ও নিউইয়র্কের পরিচিতরা স্থান পাবে বলে জানান। অনুষ্ঠানে অভিনেত্রী রেখা আহমদ সহ প্রবাসের কবি-সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।