NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

৪৬১টি নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন হবে এবারের শাংহাই আমদানি মেলায়


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩২ পিএম

৪৬১টি নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন হবে এবারের শাংহাই আমদানি মেলায়

অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সংক্ষেপে সিআইআইই বা শাংহাই আমদানি মেলা) ৫ থেকে ১০ নভেম্বর চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এবারের মেলার সকল প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। এতে ১৫৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে, এবং ৪ হাজার ১০৮টি বিদেশি কোম্পানি অংশগ্রহণ করবে। মোট প্রদর্শনী এলাকা ৪ লাখ ৩০ হাজার বর্গমিটার অতিক্রম করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

এবারের মেলা ৪৬১টি নতুন পণ্য, নতুন প্রযুক্তি ও নতুন সেবা প্রদর্শন করবে। থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, জর্জিয়া, সুইডেন এবং কলম্বিয়া - এই ছয় দেশ প্রধান অতিথি দেশ হিসেবে মেলায় যোগ দিচ্ছে। চীনা প্যাভিলিয়নে ‘চতুর্দশ পাঁচশালা’ পরিকল্পনা বাস্তবায়নের সময়ে সার্বিকভাবে সংস্কার গভীর করা এবং উচ্চ-স্তরের উন্মুক্তকরণ উন্নয়নের সর্বশেষ  অর্জনগুলো প্রদর্শন করা হবে।

এবারের মেলায় ১২৩টি ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদার দেশের কোম্পানি অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় ২৩.১% বেশি। স্বল্পোন্নত দেশগুলো থেকে ১৬৩টি কোম্পানি  অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় ২৩.৫% বেশি বৃদ্ধি পেয়েছে।

সূত্র:স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।