NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

প্রেমের টানে পাকিস্তানি তরুণী বাংলাদেশে, নওগার আত্রাইয়ে বিয়ে সম্পন্ন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

প্রেমের টানে পাকিস্তানি তরুণী বাংলাদেশে, নওগার আত্রাইয়ে বিয়ে সম্পন্ন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :  

নওগাঁর আত্রাইয়ে সম্প্রতি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাকিস্তানি তরুণী ফাইজা আমজাদের বাংলাদেশে এসে বিয়ে সম্পন্ন হওয়ার খবর নিয়ে। দেশের, ভাষার ও সংস্কৃতির ভিন্নতা থাকা সত্ত্বেও ফাইজা এবং আত্রাইয়ের রবিউল হোসেন দীর্ঘদিনের প্রেমের পর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। স্থানীয়রা নববধূকে দেখতে ভিড় করছেন।  জানা গেছে, নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের রবিউল ইসলাম জীবিকার তাগিদে রাশিয়ায় যান। সেখানে ফাইজা পড়াশোনার জন্য অবস্থান করছিলেন। রাশিয়াতেই তাদের পরিচয় ঘটে এবং বন্ধুত্বের পর তা প্রেমে পরিণত হয়।

রবিউল জানান, ২০২৩ সালে তাদের প্রথম পরিচয় হয়। ফাইজা পরে তার পরিবারকে সম্পর্কে অবহিত করলে প্রাথমিকভাবে কিছুটা মনঃক্ষুণ্ন ছিল। কিন্তু উভয় পরিবারের সম্মতিতে ২২ আগস্ট পাকিস্থানে বিয়ে সম্পন্ন হয়।  ফাইজা বলেন, তিনি রাশিয়াতে পড়াশোনা করার সময় রবিউলের সঙ্গে পরিচিত হন এবং এখন বাংলাদেশে এসে খুবই খুশি। তিনি জানান, রবিউলের পরিবার তাকে মেয়ের মতো গ্রহণ করেছে এবং স্থানীয় মানুষের সঙ্গেও খুব সহজে মিশতে পারছেন। ভবিষ্যতে তিনি বাংলাদেশে নাগরিক হয়ে চিকিৎসক পেশায় নিজেকে নিয়োজিত করতে চান।  রবিউলের মা জানিয়েছেন, বিয়ে উভয় পক্ষের সম্মতিতে সম্পন্ন হয়েছে। নববধূ ছেলেমেয়ের মতো মিলেমিশে চলছেন এবং বিভিন্ন কাজে সহযোগিতা করছেন। ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদও নিশ্চিত করেছেন, নবদম্পতি তার অফিসে এসে সম্পর্কের ব্যাপারে জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।  এর আগে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দেখা গেলেও স্থানীয়রা নিজ চোখে দেখায় অভিভূত হয়েছেন। নবদম্পতির প্রেম ও বিয়ের গল্প এলাকায় আনন্দ এবং কৌতূহলের সৃষ্টি করেছে।