NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

গণমাধ্যমের বন্ধনে চীন-আসিয়ান সম্পর্ক আরও মজবুত


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৭ এএম

গণমাধ্যমের বন্ধনে চীন-আসিয়ান সম্পর্ক আরও মজবুত

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫ আসিয়ান মিডিয়া পার্টনার্স সহযোগিতা সপ্তাহ। সোমবার আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রশাসন।
অনুষ্ঠানে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর দুই শতাধিক সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিশেষজ্ঞ ও গবেষক অংশ নেন। তারা ‘উন্মুক্ততা, সংস্কৃতি, অভিন্ন শিকড়’ প্রতিপাদ্যে চীন–আসিয়ান যৌথ ভবিষ্যৎ সম্প্রদায় গঠনে গণমাধ্যম- সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘চায়না আপ ক্লোজ: কুয়াংসি ট্যুর’ নামে একটি বিশেষ প্রতিবেদন কার্যক্রমের সূচনা। এ উদ্যোগে আসিয়ান দেশগুলোর সাংবাদিকরা সিএমজি ও স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করবেন। এ উপলক্ষে সিএমজি ও কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে একাধিক নতুন সহযোগিতা প্রকল্প-চুক্তির ঘোষণা দেওয়া হয়।  

তথ্য ও ছবি: সিনহুয়া।