NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন


এজেডএম সাজ্জাদ হোসেন প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৬ পিএম

ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

 

 ওয়াশিংটন ডিসি, ২ অক্টোবর, ২০২২- বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে গতকাল শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি ড. এ.কে. আব্দুল মোমেন এমপি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।

 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্র সফর করছেন।

 সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ।

 সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মোঃ ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হোসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।

 সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 পরে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।