NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

উন্মুক্ত ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যত” প্রতিপাদ্যে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৭ পিএম

উন্মুক্ত ও নিরাপদ ডিজিটাল ভবিষ্যত” প্রতিপাদ্যে বিশ্ব ইন্টারনেট সম্মেলন শুরু

২০২৫ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন ৭ নভেম্বর চেচিয়াং প্রদেশের উ চেনে শুরু হয়েছে। সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

দেশি-বিদেশি অতিথিরা বলেন যে, ১০ বছর আগে প্রেসিডেন্ট সি চিন পিং সৃজনশীলভাবে সাইবারস্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার ধারণাটি উত্থাপন করেন, যা ইন্টারনেট ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা এবং হাতে হাত রেখে সাইবারস্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার পথ নির্দেশ করেছিল। সম্প্রতি সমাপ্ত সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী পাঁচ বছরে চীনের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য একটি কর্মপরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে এবং ইন্টারনেট ক্ষেত্রে উদ্ভাবনী উন্নয়ন প্রচারের জন্য একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করা হয়েছে, যা নিঃসন্দেহে বিশ্বব্যাপী ইন্টারনেটের উন্নয়নের জন্য আরও নতুন সুযোগ নিয়ে আসবে বলে তারা মনে করেন।

দেশি-বিদেশি অতিথিরা মনে করেন যে, উদ্ভাবন-চালিত উন্নয়ন মেনে চলা, একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল প্রযুক্তি ও অ্যাপ্লিকেশনের জনপ্রিয়করণ প্রচার করা প্রয়োজন। সাধারণ নিরাপত্তাকে ভিত্তিপ্রস্তর হিসেবে মেনে চলা, বিনিময় ও সংলাপ জোরদার করা, উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয় সাধন করা এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সাইবারস্পেস তৈরি করা উচিৎ ।

“উন্মুক্ত সহযোগিতা, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্মার্ট ভবিষ্যত গঠন—যৌথভাবে সাইবারস্পেসের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা” প্রতিপাদ্যে এবারের সম্মেলনে ডিজিটাল অর্থনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ডিজিটাল সুরক্ষা ও উত্তরাধিকারসহ নানা বিষয়ে ২৪টি উপ-ফোরামের আয়োজন করা হবে। ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি অতিথি এতে অংশগ্রহণ করবেন। 

সূত্র:লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।