NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
দুই বছরের মধ্যে ভবন ক্রয় ও স্থায়ী অফিস প্রতিষ্ঠার  প্রতিশ্রæতি

লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তারা  অভিষিক্ত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তারা  অভিষিক্ত

নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা অভিষিক্ত হলেন লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তারা। এ উপলক্ষ্যে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রæকলীনের কনি আইল্যান্ডস্থ একটি পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন কমিটির পক্ষ থেকে আগামী দুই বছরের মধ্যে সংগঠনের ভবন ক্রয় ও স্থায়ী অফিস প্রতিষ্ঠার প্রতিশ্রæতি প্রদান করা হয় এই এই মেগা প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও প্রবাসের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র পথ ধরে লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ-কে প্রবাসের অন্যতম আদর্শ সংগঠনের পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। খবর ইউএনএ’র। সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র বিদায়ী সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএ’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সভাপতি নাজমুল হক মানিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, লক্ষীপুর পৌরসভার সাবেক মেয়র মিন্টু চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু, অধ্যাপক ইবাহীম চৌধুরী রতন, ইঞ্জনিয়ার জামিল উদ্দিন, তসলিম উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নেতৃত্বে সংগঠনের নতুন কমিটি কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা এবং তাদের ফুর দিয়ে বরণ করা হয়। এই পরিষদের কর্মকর্তারা হলেন-  মাকসুদুর রহমান (প্রধান উপদেষ্টা)। সদস্য যথাক্রমে অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন, একেএম রশীদ আহমেদ, আমীর হোসেন বাবু, মোহাম্মদ হোসেন, নূর নবী, ইমাম উদ্দিন কিরণ, সাইফুল ইসলাম আলমগীর, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, তানভির হোসেন বাবু ও ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে সংগঠনের আগামী দুই বছরের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আহমেদ জুবায়ের। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আহমেদ জুবায়ের সহ সাইফুল ইসলাম ও আরমান হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মিন্টু লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সার্বিক উন্নয়ন ও কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বৃহত্তর নোয়াখালী সোসাইটির মেগা প্রজেক্ট বাংলাদেশ সেমিট্টি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যের সময় ভিডিওতে বাংলাদেশ সেমিট্টি তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর অন্যতম জেলা লক্ষীপুরের প্রবাসীদের সামাজিক সংগঠন লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সার্বিক উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমরা সবাই ভাই ভাই। সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে লক্ষীপুরবাসীদের আরো এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। এই পর্বে সঙ্গীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া ও সজিব। উল্লেখ্য, কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাস লক্ষীপুরবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়ায় অনুষ্ঠানটি তাদের মিলন মেলায় পরিণত হয়।