NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বৈশ্বিক জলবায়ু শাসনে যৌথ আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৭ পিএম

বৈশ্বিক জলবায়ু শাসনে যৌথ আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তির দশম বার্ষিকী উপলক্ষ্যে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন কর্তৃক আয়োজিত এক অনলাইন জরিপে অংশগ্রহণকারী নেটিজেনরা, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সমাজের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। 

জরিপে অংশগ্রহণকারী বিশ্বের ৪৮টি দেশের ৩৩ হাজার নেটিজেনের ৯১ শতাংশ মনে করেন, সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী চরম আবহাওয়াসংশ্লিষ্ট ঘটনার ফ্রিকোয়েন্সি দ্রুত বৃদ্ধি পেয়েছে; ৮৯.২ শতাংশ মনে করেন, চরম আবহাওয়ার ঘটনার ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি বিশ্বব্যাপী জলবায়ু পরিস্থিতির দ্রুত অবনতির প্রতিফলন; ৯০ শতাংশ মনে করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা জরুরি এবং জলবায়ু সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জরিপে অংশগ্রহণকারী ৮৫ শতাংশ উত্তরদাতা বলেন, আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা জোরদার করা হল আরও কার্যকর বৈশ্বিক জলবায়ু শাসন অর্জনের পদ্ধতি; ৭৫.১ শতাংশ উত্তরদাতা উন্নত দেশগুলোর বিশ্বব্যাপী জলবায়ু শাসনে আন্তরিকতা ও পদক্ষেপের অভাবের সমালোচনা করেন; ৮৬.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, উন্নত দেশগুলো মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন সংকটের জন্য একটি অদম্য ঐতিহাসিক ও নৈতিক দায়িত্ব বহন করে এবং তাদের আরও পদক্ষেপ নেওয়ার ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত; গ্লোবাল সাউথ দেশগুলোর ৯৪.৬ শতাংশ উত্তরদাতা বলেন, তাঁরা আচরণ ও জীবনে সম্পদ সংরক্ষণ ও কার্বন নির্গমন হ্রাসকে একীভূত করতে ইচ্ছুক, যা উন্নত দেশগুলোর তুলনায় ১৪.৯ শতাংশ বেশি।
এ ছাড়াও, ৭৬.৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, চীন কার্যকরভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ করেছে; ৭৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, চীনের জলবায়ু শাসন পদ্ধতি অন্যান্য দেশের জন্য একটি কার্যকর রেফারেন্স প্রদান করেছে; ৭৫.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, জলবায়ু শাসনসংক্রান্ত বিষয়ে চীন একটি প্রধান শক্তি হিসেবে দৃঢ় সংকল্প ও দায়িত্ব প্রদর্শন করেছে।
জরিপটি সিজিটিএন চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার ভিত্তিতে পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারীদের সবাই ১৮ বছর বা তারচেয়ে বেশি বয়সী সাধারণ নাগরিক। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।