NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী দুপচাঁচিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজায় ৫শ’ অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। শনিবার (১ অক্টোবর) বিকালে দুপচাঁচিয়া উপজেলা মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনের অর্থায়নে মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, পূজায় মানুষ নতুন জামা, নতুন শাড়ি পরতে চায়। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সবার উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।

সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য মানব কল্যাণেই পরম প্রশান্তি পাওয়া যায়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুল হোসেন মহলদার আমিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ দিন প্রায় ৫শ’ অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দাস।