NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:০২ পিএম

নওগাঁর সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

নওগাঁর  নবাগত জেলা প্রশাসকের সাথে সাপাহারে   সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম সাপাহার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।  (২৫ নভেম্বর মঙ্গলবার) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

 সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের সরকারি কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।