NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম ২০২৬ কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক কামাল


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২২ এএম

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম ২০২৬ কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক কামাল

  চট্টগ্রাম, ২৬ নভেম্বর ২০২৫: এপেক্স ক্লাব অব চিটাগং-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা আগ্রাবাদ হোটেলের ভিআইপি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এপে আশরাফুল আলম ভূঁইয়া।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপে এম. বেলাল হোসেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপে ইলিয়াস জসিম পিএনপি। ডিজি এপে সরোয়ারুজ জামান চৌধুরীসহ এপেক্সের শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা–৩ এর সাবেক সভাপতি এবং বর্তমান সভাপতি সহ এপেক্সিয়ান বৃন্দ।   এজিএম উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নতুন কমিটিতে— সভাপতি নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান কামাল হোসেন।   এছাড়া মোট ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।