NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
Logo
logo

স্বেচ্ছাসেবকদের জন্য রাষ্ট্রপতি’র নতুন যুগের বার্তা


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

স্বেচ্ছাসেবকদের জন্য রাষ্ট্রপতি’র নতুন যুগের বার্তা

চীন স্বেচ্ছাসেবক ফেডারেশনের তৃতীয় সদস্য প্রতিনিধি সম্মেলন ২৭ ও ২৮ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনটির জন্য অভিনন্দনপত্র পাঠান। 

অভিনন্দনপত্রে সি চিন পিং সকল স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবি সংগঠন ও স্বেচ্ছাসেবক কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবক সেবা সামাজিক অগ্রগতি এবং সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক, এবং অন্যদের সেবা করার এবং সমাজে অবদান রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 

নতুন যুগে তিনি আশা করেন সকল স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবি সংগঠন ও স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছাসেবার চেতনাকে জোরালোভাবে প্রচার করবে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের অনুশীলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, জাতীয় কৌশল, জনগণের জীবিকা এবং সামাজিক শাসন ব্যবস্থার সেবা করার প্রতিক্রিয়ায় সত্য, কল্যাণ ও সৌন্দর্য ছড়িবে দেবে, এবং শক্তিশালী দেশ গঠন ও জাতীয় পুনরুজ্জীবনের মহান উদ্দেশ্য বাস্তবায়নে অবদান রাখবে। 

সূত্র ও ছবি:তুহিনা-হাশিম-স্বর্ণা,সিএমজি।