NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়া অপরাধমুক্ত গড়তে সাংবাদিকের সহযোগিতা চেয়েছেন নবাগত এসপি- শাহাদত হোসেন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:০২ পিএম

বগুড়া অপরাধমুক্ত গড়তে সাংবাদিকের সহযোগিতা চেয়েছেন নবাগত এসপি- শাহাদত হোসেন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

  বগুড়ার নবাগত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম বলেছেন, জুলাই থেকে শুরু করে সব মামলা তদন্ত করব। যাচাই করে পদক্ষেপ নেবে পুলিশ। অভিযোগ তদন্ত করে যতটুকু সত্য, ঠিক ততটুকুই। মিথ্যা হলে মিথ্যা, আর সত্য হলে সত্য রিপোর্ট। তদন্তে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি অপরাধমুক্ত বগুড়া গড়তে সাংবাদিকের সহযোগিতা চেয়েছেন।    (১ ডিসেম্বর সোমবার) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শনিবার নবাগত পুলিশ সুপার শাহাদাত হোসেন বগুড়া জেলার দায়িত্বভার নেন।   মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা তথ্য দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেব। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা এবং অপরাধ প্রবণতা ঠেকাতে পরামর্শ দিবেন। মিডিয়ার অনেক তথ্য কাজে আসে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভালো আইনশৃঙ্খলা উপহার দিতে চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, বগুড়ার সাতটি আসনে সুষ্ঠু নির্বাচন উপহার দিবে পারব। মতবিনিময় সভায় ২৪-এর ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, যানজট নিরসন, শহরের ভিতর দিয়ে করতোয়া গেটলক বাস চলাচল বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, অবাধে চাকুর ব্যবহার বন্ধ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবস্থা নেওয়াসহ বগুড়ায় হত্যা রহস্য উদঘাটনের বিষয়ে আলোচনা করা হয়।  বক্তারা বলেন, বগুড়া শহরে যানজট একটি বড় সমস্যা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যা সমাধান করা সম্ভব।  সভায় পুলিশ সুপার মো. শাহাদত হোসেন সকল অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন।  সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলন প্রধান সমন্বয়ক প্রতীক ওমর, এটিএন নিউজ ব্যুরো প্রধান চপল সাহা, আমেরিকার নিউইয়র্ক বাংলা ডট কম এর এম আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।  এ সময় জাতীয় দৈনিক, টেলিভিশন, ডিজিটাল ও স্থানীয় দৈনিকের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।