NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের দোয়া মাহফিল


এবিএম সালাউদ্দিন প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:৩৩ এএম

খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের দোয়া মাহফিল

নিউইয়র্ক (ইউএনএ): সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ, যুক্তরাষ্ট্র। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ একটি রেষ্টুরেন্টে এই মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের আহŸায়ক শামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন টেক্সাস জিয়া পরিষদ-এর আহবায়ক আব্দুর রউফ খান নবাব, বিএনপি নেতা মার্শাল মুরাদ, কাজী সাখাওয়াত হোসেন আজম ও অ্যাডভোকেট সারোয়ার। খবর ইউএনএ’র।মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন আগামী জাতীয় নির্বাচনে বরিশালের কাটালিয়া থেকে সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় বিএন পির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অন্যানোর মধ্য বক্তব্য রাখেন ভিপি আলমগীর খান, জাহাঙ্গীর শহীদ সারোয়ার্দী, মোহাম্মদ মানিক, এড: বদরুল হায়দার তোতা, মোহাম্মদ আদনান, হারুন রশিদ প্রমুখ। যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদারের সার্বিক তত্ত¡াবধানে মাহফিল পরিচালনা করেন  সাইদ আজাদ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-কে ‘বাংলাদেশের গণতন্ত্রের মাতা ও দেশনেত্রী’ আখ্যায়িত করে তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জন্য তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি তাঁর দ্রæত সুস্থ্যতা কামনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে দেশ-জাতি ও দলের জন্য তাঁর মতো অভিভাবকের বড় প্রয়োজন। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন আল আরাফা মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ রফিকুল ইসলাম।