NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

একটুকরো ভূমির পরিচয় - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৩ এএম

একটুকরো ভূমির পরিচয়  - জাকিয়া রহমান

একটুকরো ভূমির পরিচয়

- জাকিয়া রহমান

 পরিযায়ী এই আমি, সময়ের রাস্তায় দাঁড়িয়ে দেখি,  

স্মৃতি বৃক্ষের সারি, শব্দ অগোচরে পাতার শনশন -

সব ফেলে আসা দিনের গল্পেরা করছে ভিড়

আর সব গল্পই যেন অস্থির, নিজের কথা শোনাতে…

জানিনা কখন আমার গল্প শুনবে কেউ? কার সময় আছে?  

 যা লেখা হয়েছিল জীবনের পথে যেতে যেতে-

কিছু রঙিন আর কৃষ্ণ ব্যাথার আর্তনাদ   

শব্দগুলি ঝাপসা ছবির আড়ালে অনুরণিত এক অনুভুতি

কিছু না পাওয়ার কষ্ট আর কিছু পাওয়ার পরিতৃপ্তি

এক টুকরো আমার দেশ!

বিজয়ের আনন্দে ছিল সম্মুজল মানচিত্রে।  

কেন আজ বিজয়ের উল্লাস করে হাহাকার, এই ডিসেম্বর মাসে?  

বলতে চাই সোচ্চারেযতই দাও আঁধার লেপন

তবুওলাল-সবুজের ভালোবাসা রবে অম্লান!

 বলতে চাই মনের ভেতর কি ব্যাথা আজ গুমড়ায়,

যত বিশ্বাস ছিল এক ঐকতার বিজয় সংগীতে-  

সব যেন ওরা করতে চায় বেসুরো!  

অট্টোহাসিতে আওড়ায়, সব নাকি মিছে ইতিহাস-

লেখা হবে নতুন ইতিহাস মানবতার নামে কলঙ্ক জপে 

একটুকরো ভূমির কষ্টে অর্জিত পরিচয়কে-

গুঁড়িয়ে দিতে চায় তারা চিরতরে,   

নিরপরাধ মানুষের রক্ত মেখে দুহাতে।