NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৫ পিএম

৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫

  আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ‘এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫’।  সকাল ১০টায় রাজধানীর শেরাটন ঢাকা, বনানীতে শুরু হবে দিনব্যাপী এই আয়োজন।সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, যিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  এনআরবি গ্লোবাল কনভেনশনে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনালসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। একই সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার, কানাডা-বাংলাদেশ চেম্বার, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার, ইউকে-বিসিসিআই, বাংলাদেশ বিজনেস কাউন্সিল (দুবাই), সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার, জাপান-বাংলাদেশ চেম্বার, কোরিয়া-বাংলাদেশ চেম্বার এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার থেকে বড় ডেলিগেশন সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও দেশের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরা কনভেনশনে অংশ নেবেন। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও প্রফেশনালদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের কার্যকর নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরাও এ আয়োজনে অংশ নেবেন।  প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড এই কনভেনশনের আয়োজক। সহ-আয়োজক হিসেবে রয়েছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট ও বিজনেস আমেরিকা ম্যাগাজিন।

 দিনব্যাপী এই কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটি প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের দেশ ও প্রবাসের খ্যাতনামা ব্যক্তিত্বরা কি-নোট স্পিকার ও আলোচক হিসেবে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মান জানাতে প্রদান করা হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’।  এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানান, এবারের এনআরবি গ্লোবাল কনভেনশনের মূল লক্ষ্য হলো দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। তিনি বলেন, “আমরা দ্বিমুখী সম্পর্কের ভিত্তিতে এই সংযোগ গড়ে তুলতে চাই। প্রবাসে থাকা বড় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন সেক্টরের দক্ষ প্রবাসী পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা যেন দেশীয় উদ্যোক্তারা কাজে লাগাতে পারেন—সেই চেষ্টাও অব্যাহত থাকবে।”।