NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

এনওয়াইপিডিতে বাংলাদেশীদের পদন্নোতি


জামিল সারোয়ার প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

এনওয়াইপিডিতে বাংলাদেশীদের পদন্নোতি

 

 

নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) বাংলাদেশি আমেরিকান ফাতেমা আমিন(ফাতেমা ফারহানা) নিউইয়র্ক সিটি পুলিশেবিভাগে পরীক্ষায় উত্তীর্ন হয়ে পদোন্নতি লাভ করেছেন। গত ২৬ শে আগস্ট শুক্রবার , ২০২২ প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে সিনিয়র পুলিশ এ্যাডমিনিস্ট্রেটিভ এইড/সুপারভাইজর পদে পদোন্নতি পেয়েছেন ফাতেমা আমিন। পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল কল পদোন্নতি প্রাপ্তদেরকে নিজ হাতে সার্টিফিকেট প্রদান করেন। বর্তমানে ফাতেমা আমিন মেডিকেলডিভিশন বিলিং এ কর্মরত আছেন। ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটয়ারীর এবংপ্রয়াত ফাতেমা বেগমের নাতনী। ১৯৯৮ সালে বাংলাদেশ থেকে ডিভি লটারী পেয়ে যুক্তরাষ্ট্রে পারি জমান। তার পিতা অবসর প্রাপ্ত বাংলাদেশ পানি উন্নয়ন ঢাকা বোর্ডে হেড এসিস্ট্যান্ট প্রয়াত মোহাম্মদ আলী আকবর এবং মা হাসিনা বেগম লাইব্রেরি এসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। 

ফাতেমা আমিন ২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে এ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিং এ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। ১৯৯৯ সালে Kabco pharmaceutical Inc এ Assistant manager পদে ৭ বছর কর্মরত ছিলেন। ২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন। 

২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ এ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেইন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন। তারা পাঁচ ভাইবোন। মেঝোবোন ফাতেমা ফেরদৌসী অস্ট্রেলিয়াতে বসবাস করছেন , বড় ভাই মোহাম্মদ ওমর হায়দার , মেজ-ভাই মোহাম্মাদ ওমর শরীফ , এবং ছোটবোন ফাতেমা ফারজানা নিউইয়র্কে বসবাস করেন। ফাতেমা আমিন এবং তার স্বামী মোহাম্মদ আমের আমিন তাদের জমজ সন্তান আরিয়া আমিন ও আমরীন আমিন নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন ।তিনি তার সাফল্যের জন্য যারা অভিনন্দন জানিয়েছেন, সবার প্রতি নিজের ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাকে অভিনন্দিন জানিয়েছেন।