NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo
পাওয়া যাবে হাঁস পোলাও, কাচ্চি সহ নানা খাবার

জ‍্যাকসন হাইটস খলিল বিরিয়ানীর কিচেন চালু


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২১ এএম

জ‍্যাকসন হাইটস খলিল বিরিয়ানীর কিচেন চালু

 নিউইয়র্ক: জ‍্যাকসন হাইটস খলিল বিরিয়ানীতে এতদিন গ‍্যাস সংযোগ না থাকায় বাইরে থেকে খাবার রান্না করে গ্রাহকদের পরিবেশন করতে হতো। চাইলেই খাবারে বৈচিত্রতা আনা সম্ভব হতো না। এখন তার অবসান ঘটেছে। দীর্ঘদিন পর গত ১৯ ডিসেম্বর কিচেনে গ‍্যাস সংযোগ পাওয়ায় সকল সমস‍্যার সমাধান হয়েছে। এখন থেকে প্রতিদিন বাঙ্গালীর ঐতিহ‍্যবাহী খাবার সহ অন‍্যান‍্য মজাদার খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান। তিনি জানান, এতদিন ব্রঙ্কস থেকে রান্না করে এনে জ‍্যাকসন হাইটসের দোকান চালিয়েছি। এজন‍্য ইচ্ছে থাকলেও গ্রাহকদের জন‍্য রকমারী খাবার পরিবেশন করতে পারিনি। এখন কিচেনে গ‍্যাস সংযোজন হওয়ায় প্রতিদিন গ্রাহকদের জন‍্য নিত‍্যনূতন খাবার উপহার দিতে পারবো। চলতি সপ্তাহ থেকেই খাবারে নতুন নতুন মেনু সংযোজন হবে। নিয়মিত খাবার ছাড়াও পাওয়া যাবে হাঁস পোলাও, মোরগ পোলাও, সরিশার তেলে রান্না করা তেহারী, কাচ্চি বিরিয়ানী সহ অন‍্যান‍্য সব খাবার। খলিলুর রহমান বলেন, আমি নিজের হাতে সমস্ত রান্না করবো। প্রথম দিন গ‍্যাস সংযোগ পাওয়ার পর আরটিভি’র আলোকিত কোরআন অনুষ্ঠানের গ্রান্ড ফিনালের খাবার সরবরাহ করছি। ইতোমধ্যেই আরো ৬০০ জনের একটি ক‍্যাটারীং অর্ডার পেয়েছি। ইনশাআল্লাহ আরো কিছু অর্ডার অচিরেই আসবে বলে আশা করছি। খলিল বলেন, জ‍্যাকসন হাইটসের দোকানটি আমার সম্পুর্ন একক মালিকানায় পরিচালিত হচ্ছে। জ‍্যামাইকার দোকান নিয়ে কোর্টে যে মামলা চলছিলো তারও অবসান ঘটেছে। অচিরেই ওজনপার্কে খলিল বিরিয়ানীর আরো একটি শাখার উদ্বোধন পর্যায়ে বলে তিনি উল্লেখ করেন।