NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ট্রেন থেকে পড়ে স্কুল ছাত্র রোহান মারা গেছে


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

ট্রেন থেকে পড়ে স্কুল ছাত্র রোহান মারা গেছে

 

 

 মোহাম্মদ আবদুল্লাহ, চুয়াডাঙ্গা থেকে

চুয়াডাঙ্গায় ট্রেন থেকে পড়ে জীবননগরের উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের পশ্চিম পাড়ার রায়হান উদ্দীনের ছেলে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রোহান হোসেন (১৬) নামের এক কিশোর মারাগেছে।
সোমবার (১৩ই জুন) বিকাল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের বেলগাছি লেভেল ক্রসিং এর নিকটে দূঘটনাটি ঘটে।
জানা গেছে, রোহান এদিন বিকালে উথলী রেলস্টেশন থেকে মহানন্দা ট্রেনে চুয়াডাঙ্গায় যায় পরে নকশীকাঁথা ট্রেনে উথলীতে ফেরার সময় চুয়াডাঙ্গার বেলগাছি লেভেল ক্রসিং এলাকায় রেলওয়ের সিগন্যালে আঘাতপ্রাপ্ত হয়ে ট্রেন থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়।তার মাথা বাম পা ও বাম হাত গুরুতর ভাবে জখম হয়। জানা গেছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় অসাবধানতাবশতঃ বেলগাছি লেভেল ক্রসিং এর কাছে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে রক্ত ও চিকিৎসা দেবার পর সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোহানের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।ঢাকায় নেবার পথে রাত ১১টার দিকে ঝিনাইদহের কাছে সে মারা যায়।