NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধনা


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজকে সংবর্ধনা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

৪ সেপ্টেম্বর ২০২২

 বগুড়া জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক চৌধুরীর বগুড়ায় যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান আজ মঙ্গলবার বিকেলে গওহর আলী বার ভবনের নিচতলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, বগুড়া অ্যাডভোকেট বার সমিতির সভাপতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।

বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল-০১ এর বিচারক আসাদুল খবির, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আউয়াল, বগুড়া বারের সাবেক সভাপতি বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, বগুড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া বারের সাবেক সভাপতি অ্যাড. লুৎফে গালিব আল জাহিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান মুক্তা প্রমূখ।

সংবর্ধনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ায় নবাগত জেলা ও দায়রা জজ এ,কে,এম মোজাম্মেল হক বলেন, জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বগুড়ায় দীর্ঘ দিনের জমিয়ে থাকা মামলার জট নিরসনে সকলের সহযোগিতা প্রয়োজন। নবাগত জেলা ও দায়রা জজ বলেন, বগুড়া আদালতের অনেক সমস্যার কথা শুনলাম। একদিনে হয়তো সকল সমস্যার সমাধান সম্ভব নয়, তবে ধীরে ধীরে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে। অনুষ্ঠানে নবাগত জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বগুড়া বারের নেতৃবৃন্দ।