NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

হারবিনে বরফ-তুষার অর্থনীতির প্রদর্শনী শুরু


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

হারবিনে বরফ-তুষার অর্থনীতির প্রদর্শনী শুরু

তিন দিনব্যাপী হারবিন আন্তর্জাতিক বরফ ও তুষার অর্থনীতির প্রদর্শনী ৬ জানুয়ারি হারবিন ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে। এটি হারবিন পৌর সরকার আয়োজিত প্রথম বরফ ও তুষার অর্থনীতির প্রদর্শনী, যার থিম ‘আইস লিঙ্কস ওয়ার্ল্ড, স্নো ড্যান্স ফিউচার—নিউ মোমেন্টাম, নিউ লিঙ্কস, নিউ ইকোসিস্টেম”, যা সমগ্র বরফ ও তুষার ক্রীড়া, সংস্কৃতি, সরঞ্জাম এবং পর্যটন শিল্প-শৃঙ্খলে অত্যাধুনিক সাফল্য প্রদর্শন করে।

এই এক্সপোটি মোট ২০ হাজার বর্গমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যার মধ্যে একটি কেন্দ্রীয় প্রদর্শনী এলাকা এবং ছয়টি থিমযুক্ত প্রদর্শনী এলাকা রয়েছে। ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত, বিদেশি শহরের প্রতিনিধি, নেতৃস্থানীয় শিল্প উদ্যোগ এবং বিশেষজ্ঞ ওপণ্ডিতরা ‘আইস সিটি’তে জড়ো হয়েছেন।
এ এক্সপোর লক্ষ্য হল ‘বরফ এবং তুষার প্লাস অর্থনীতি’ এবং ‘বরফ এবং তুষার প্লাস প্রযুক্তি’ এর সমন্বিত উন্নয়ন অর্জনগুলোর ফলাফল প্রদর্শন, শিল্প বিনিময় এবং বিনিয়োগ সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য বাজারের সুযোগ প্রদান করা।

প্রদর্শনীতে, শিল্প-গ্রেডের মানবহীন স্নোপ্লো, স্নোমোবাইল, কার্বন ফাইবার স্কি এবং বহিরঙ্গন স্নোওয়্যারসহ বিভিন্ন ধরণের বরফ এবং তুষার পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা প্রযুক্তি এবং সবুজ ধারণার গভীর একীকরণ প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে, আটটি বরফ এবং তুষার অর্থনীতি-সম্পর্কিত প্রতিষ্ঠান উন্মোচন করা হয়। এটি সরকার, শিল্প, একাডেমিয়া, গবেষণা এবং প্রয়োগের গভীর একীকরণের ক্রমবর্ধমান  পূর্ণাঙ্গ হয়ে ওঠার প্রতীক। 

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।