NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

২০২৬ সালে মানবহীন, সবুজ ও আন্তর্জাতিক ডাক পরিষেবায় জোর দেবে চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

২০২৬ সালে মানবহীন, সবুজ ও আন্তর্জাতিক ডাক পরিষেবায় জোর দেবে চীন

‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’ সময়কালে চীনের এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ ২০০ বিলিয়ন পিস ছাড়িয়ে গেছে, এটি বিশ্বের এক্সপ্রেস ডেলিভারি প্রবৃদ্ধিতে ৬০ শতাংশেরও বেশি অবদান রেখেছে। চীনের জাতীয় ডাক ব্যুরো গতকাল  (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় ডাক কর্ম-সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
তথ্য অনুসারে, ‘চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা’র সময়কালে চীনের ডাক শিল্পের আয় ১.৮ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে, গড় বার্ষিক প্রবৃদ্ধি হার ১০ শতাংশেরও বেশি, যা আধুনিক পরিষেবা শিল্পের শীর্ষ স্থানে রয়েছে। প্রতি ব্যক্তির গড় বার্ষিক এক্সপ্রেস ডেলিভারি পরিমাণ বেড়ে ১৪১ পিসে দাঁড়িয়েছে, সর্বোচ্চ দৈনিক এক্সপ্রেস ডেলিভারি পরিমাণ ৭৭৭ মিলিয়ন পিসে পৌঁছেছে।

চীনের জাতীয় ডাক ব্যুরোর পরিচালক চাও ছোং চিউ বলেন, গ্রামীণ ও সীমান্তবর্তী এলাকায় ডাক যোগাযোগের দক্ষতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, পরিষেবা কেন্দ্রের সংখ্যা ৫ বছরের আগের চেয়ে ১.৫ গুণ বৃদ্ধি পেয়েছে। সীমান্তবর্তী সব গ্রামে এখন ডাক পরিষেবা চালু হয়েছে, সিচাং ও সিনচিয়াং ইত্যাদি এলাকায় ই-কমার্স পার্সেলের জন্য বিনামূল্যে শিপিং না দেওয়ার যুগ শেষ হয়েছে। গত ৫ বছরে অনেক এক্সপ্রেস বাছাইকেন্দ্র স্বয়ংক্রিয় কার্যক্রম বাস্তবায়ন হয়েছে, মানবহীন গুদাম পরিচালনার মাত্রা ক্রমাগত প্রসারিত হচ্ছে, মানবহীন যানবাহন ও ড্রোনের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে, চাহিদা পূর্বাভাস, বুদ্ধিমান গুদামজাতকরণ, রুট পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং, বিগ মডেল দ্রুত প্রয়োগ করা হচ্ছে। সামগ্রিক পরিবহন দক্ষতা, তথ্য সংগঠন, পরিষেবার স্কেল এবং ব্যয়-কার্যকরিতার দিকে চীনের ডাক ও এক্সপ্রেস ডেলিভারি বিশ্বের শীর্ষস্থানীয় স্থান বজায় রেখেছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালে চীনের ডাক শিল্প মানবহীন ডেলিভারি প্রযুক্তি, বুদ্ধিমান পরিচালনা, সবুজ প্রযুক্তির প্রচার ও প্রয়োগ ত্বরান্বিত করবে এবং আন্তর্জাতিক ডাক ও সরবরাহ পরিষেবার ক্ষমতা ও স্তর উন্নত করবে।

সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।