NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শহীদ জিয়া শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের নেতা ছিলেন : হেনা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

শহীদ জিয়া শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের নেতা ছিলেন : হেনা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশে কোন অনিয়ম দুর্নীতি লুটপাট রাহাজানি ধর্ষণ ও চাঁদাবাজি ছিল না। নিজের জীবন কে বাজি রেখে তিনি বাংলাদেশ কে নিরাপদ ও বিশুদ্ধ দেশ হিসেবে বসবাস উপযোগী করে তুলেছিলেন। তিনি একজন সৎ শাসক হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন।   এ কারণে রাষ্ট্র শোষণকারীরা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমান কে হত্যা করে। এ মহান নেতা কর্মগুণে  শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন এবং কিয়ামত অবধি পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবেন। শহীদ জিয়ার আর্দশকে বুকে ধারণ করে জাতীয়তাবাদের কোটি সৈনিকরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।   আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আসনের বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টন কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।  আজ (১৯ জানুয়ারি সোমবার)  বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়ন বিএনপি আয়োজনে গোহাইল বন্দরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।   গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে শহীদ জিয়ার কর্মময় জীবনের উপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সোহেল আরমান রাজু, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিঠু, ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মতিন কাজী, মহিলাদল নেত্রী তানিয়া আক্তার জেমিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ছোটন।   আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।