NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আদমদিঘী উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম

আদমদিঘী উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ার আদমদিঘী উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  (২২ জানুয়ারি বৃহস্পতিবার ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।   আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এছাড়াও এ দিন উপজেলা পরিষদের সাধারণ মাসিক সভা দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, পি আই ও রাশেদুল ইসলাম,  মৎস্য অফিসার নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার ( বিআরডিবি ) জাহিদুল আনোয়ার, ভেটোরিনারি সার্জন ডাঃ পূজা সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তিলাত, মহিলা ও শিশু বিষয়ক অফিসার বরুণ চন্দ্র পাল, আইসিটি অফিসার মোঃ রোকনুজ্জামান খান,   এছাড়াও উপস্থিত ছিলেন, উপসহকারী জনস্বাস্থ্য ও প্রকৌশল অফিসার সুলতান মাহবুদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শ্রী দুলাল চন্দ্র বর্মন, সান্তাহার মাদকদ্রব্য সার্কেল অফিসার আসলাম মন্ডল, সমাজসেবা প্রতিনিধি  জিয়াউর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক শাইকুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা মোছা: শিউলি বেগম।   এছাড়াও উপস্থিত ছিলেন নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত ) মহি উদ্দিন তালুকদার, সাংবাদিক তোফায়েল আহমেদ লিটন এবং জিল্লুর রহমান সহ প্রমুখ।  সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়কের নিরাপত্তাই জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা কামনা করেন।   উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।