NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিপুল ভোটে ক্যাপ্টেন এ কে এম আলম বাপা'র সভাপতি   ও ডিটেকটিভ জামিল সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম

বিপুল ভোটে ক্যাপ্টেন এ কে এম আলম বাপা'র সভাপতি   ও ডিটেকটিভ জামিল সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত

 বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম। তিনি মোট ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন লেফটেন্যান্ট সুজাত খান। সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সরোয়ার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সার্জেন্ট মেহেদী মামুন।    নির্বাচনে সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রায় ৭৬ শতাংশ ভোটার উপস্থিতি সদস্যদের আগ্রহ, সচেতনতা ও সংগঠনের প্রতি আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত শুক্রবার (২৩ জানুয়ারি) অনলাইনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনলাইনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়, যা বাপার গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।    এ ছাড়া প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এসডিএস এরশাদ সিদ্দিকী, যিনি পেয়েছেন ৪৭০ ভোট। দ্বিতীয় সহ-সভাপতি পদে নির্বাচিত হন ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ আলী চৌধুরী, তিনি পান ৩৯৪ ভোট। কোষাধ্যক্ষ পদে লেফটেন্যান্ট শেখ মুরাদ আহমেদ ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান সার্জেন্ট সোনিয়া বড়ুয়া, যিনি পেয়েছেন ৩৮২ ভোট। সার্জেন্ট-অ্যাট-আর্মস পদে নির্বাচিত হন সার্জেন্ট সিব্বির আহমেদ (৩৮৮ ভোট)। মিডিয়া লিয়াজোঁ পদে সার্জেন্ট জসিম মিয়া ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান পুলিশ অফিসার মোহাম্মদ ইসলাম রিপন, যিনি পেয়েছেন ৩৮৪ ভোট। কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর পদে নির্বাচিত হন সার্জেন্ট মো. লতিফ (৪০৯ ভোট) এবং করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, যিনি পেয়েছেন ৩৭২ ভোট।    নির্বাচনটি পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ লেফটেন্যান্ট মোহাম্মদ এফ. খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে. এম. হাসনাত। নির্বাচন কমিশন নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।    নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা, সদস্যদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। আগামী সোমবার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।    উল্লেখ্য, বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এ কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পুলিশ সদস্যদের উদ্যোগে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) গড়ে ওঠে। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যরাও এতে যুক্ত হন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কমিউনিটি সেবার ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।    বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা নবনির্বাচিত কর্মকর্তাদের। তার জন্য তারা সবার সহায়তা চেয়েছেন।