NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শুনলাম একটা দল নাকি ৪০ লক্ষ বোরকা বানাইসে: মির্জা আব্বাস


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

শুনলাম একটা দল নাকি ৪০ লক্ষ বোরকা বানাইসে: মির্জা আব্বাস

 শুনলাম একটা দল নাকি ৪০ লক্ষ বোরখা বানাইসে। অর্থাৎ পুরুষরা মহিলাদের বুথে নিয়ে আসবে এমনটাও হতে পারে। আমি শ্রদ্ধা করি-আমার মাও বোরকা পরতেন। কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে আসবেন- এটা আমরা সহ্য করবো না। এটাকে ধরতে হবে-এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস।   শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।   মির্জা আব্বাস বলেন, আমরা একটি স্বচ্ছ নির্বাচন চাই। সরকার এবং নির্বাচন কমিশন দেশবাসীকে একটি ভালো নির্বাচন উপহার দেবে-এটাই আমাদের প্রত্যাশা। তবে ফলাফল ঘোষণায় যদি ১২ ঘণ্টার বেশি দেরি করা হয়, তবে বুঝতে হবে তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। কোনো ধরনের অসততার কারণে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নষ্ট হতে দেওয়া হবে না।

 দেশ ও জাতি বর্তমানে একটি অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ভালো আছি না খারাপ আছি এটা একেকজন একেকভাবে ব্যাখ্যা করতে পারে। আমার ব্যাখ্যা হলো, হাসিনার সময় আমরা যে অবস্থায় ছিলাম, এখন সে অবস্থায় নেই। এক জায়গায় ভালো আছি পুলিশ এখন আর উপদ্রব করে না। এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা ভালো নেই।   অনেকে মনে করেন ২৪ তারিখে সবকিছু হয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তাহলে প্রশ্ন হলো ১৭ বছর আমরা কী করেছি? এই ১৭ বছরে পাঁচ হাজার কর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, বছরের পর বছর আমরা জেল খেটেছি। আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি।  নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে কিছু করতে পারবে না এটাই বাস্তবতা।  পরিচ্ছন্ন নির্বাচনের প্রত্যাশা জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে যেসব নির্বাচন হয়েছে, সেগুলো ভালো হয়েছে।   এসময় বাংলাদেশের জনগণ এবারও একটি ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।