NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

‎ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণ করার আহবান : তারেক রহমান ‎


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

‎ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণ করার আহবান : তারেক রহমান ‎

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

‎উত্তরাঞ্চলের সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুরে নির্বাচনী পথসভায় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। বিগত সংসদ নির্বাচনে বগুড়ায় ধানের শীষের বিজয় হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেই ধারাবাহিকতায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ বিজয়ী করতে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, বগুড়ার মাটি বিএনপির এক শক্ত ঘাঁটি।  (৩১ জানুয়ারি ‎শনিবার ) দুপুর পৌনে ২টায় বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শেরপুর ধুনটমোড় ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এর নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  ‎তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনটমোড় ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ- নির্বিশেষে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।  ‎তারেক রহমান আরো বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় শেরপুরবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া- ৫ (শেরপুর-ধুনট ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ  সকল নেতাকর্মীরাসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।