NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নন্দীগ্রামে বিএনপি নেতা মাসুদ রানার মা, স্টোক করে ইন্তেকাল করেছেন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

নন্দীগ্রামে বিএনপি নেতা মাসুদ রানার মা, স্টোক করে ইন্তেকাল করেছেন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি নেতা মাসুদ রানার চোখ হারানোর খবরে তার মা হাজেরা বেগম (৭১)  স্ট্রোক করে মারা গেছেন। (১০ ফেব্রুয়ারি মঙ্গলবার) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার রাতে নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করতে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় টাকা বিতরণের অভিযোগে জামায়াতের দুই কর্মীকে আটক করে বিএনপি কর্মীরা। পরে জামায়াতের নেতাকর্মীরা তাদের উদ্ধার করতে এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  সংঘর্ষের একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে বলে অভিযোগ ওঠে। এতে মাসুদ রানা গুরুতর আহত হন এবং তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 পরে আহত অবস্থায় মাসুদ রানাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার একটি চোখ হারানোর আশঙ্কা প্রকাশ করেন। এখবর পরিবারের কাছে পৌঁছলে মাসুদ রানার মা হাজেরা বেগম মানসিকভাবে ভেঙে পড়েন।  আহত মাসুদ রানার ছেলে সিয়াম আকন্দ জানান, হামলার ঘটনার পর বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কাছ থেকে বাবার একটি চোখ হারানোর আশঙ্কার কথা জানার পর দাদি অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের কাছে নেয়ার আগেই তিনি মারা যান।  তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। মাসুদের মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বগুড়া-৪ আসনে বিএনপি’র প্রার্থী মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।