NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দান বাক্সে মিলল প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম

ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দান বাক্সে মিলল প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

 নওগাঁর মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুসুম্বা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ২ মাস পর দানবাক্স খোলা হয়েছে।  (৯ ফেব্রুয়ারি সোমবার) বেলা ১১ টায় ১ টি বড় ও ১৪ টি ছোট দানবাক্স থেকে ১০ লক্ষ ১৯ হাজার ৫১৯ টাকা পাওয়া গেছে। সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও একটি সোনার নাকফুল ও একটি ছোট চান তারা।  মান্দা উপজেলা নির্বাহী অফিসার কুসুম্বা মসজিদ কমিটির সভাপতি আখতার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবার আমরা ২ মাস ১০ দিন পর দানবক্স খুলেছি। এবার দানবক্সে ১০ লক্ষ্য ১৯ হাজার ৫১৯ টাকা পাওয়া যায়।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাও বলেন, কুসুম্বা শাহী মসজিদের দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে মানত করতে আসে তাদের দেওয়া দানের যে টাকা পাওয়া যায় সে টাকা দিয়ে মসজিদ ক্যাম্পাসের অনেক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে যেমন- মহিলাদের উন্মুক্ত নামাজ ঘর, তাবারক তৈরি রান্নাঘর সংস্কার, পরিচ্ছন্ন কসাইখানা তৈরি, দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থা, ক্যাম্পাসের ভেতরে পাকা রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়াও মসজিদের পাশেই ইসলামিক লাইব্রেরী ও কালচারাল রিসার্চ সেন্টারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। সেখানে একটি সমৃদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে দর্শনার্থীরা কুসুম্বা মসজিদসহ বিভিন্ন মসজিদ সম্পর্কে জানতে পারবে।  কুসুম্বা মসজিদে আগত দর্শনার্থী বাড়ানোর ক্ষেত্রে তিনি বলেন- দর্শনার্থী বাড়ার ক্ষেত্রে প্রথম দরকার নিরাপত্তা। আর এই নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো মসজিদ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। যাতে করে আগত দর্শনার্থী নির্বিঘ্নে তাদের মনের মত করে নামাজ কালাম ও মানতের কাজকর্ম করে নিজেদের অবস্থানে ফিরে যেতে পারে।