NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ১৬, ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩
Logo
logo

তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ যুবকের


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

তিনবার সংসার ভাঙার পর দুধ দিয়ে গোসল, আজীবন বিয়ে না করার শপথ যুবকের

তিন দফা বিয়ের পর প্রতিবারই দাম্পত্য জীবনে ভাঙনের অভিজ্ঞতায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে আজীবন বিয়ে না করার শপথ নিয়েছেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০) নামে এক যুবক। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে।   বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। পরে তওবা করে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্তের কথা উপস্থিত সবার সামনে জানান।  

বিয়ে না করলেও পুরো আয়োজন ছিল অনেকটা বিয়ের অনুষ্ঠানের আদলে। বাড়িতে সামিয়ানা টাঙিয়ে গেট ও প্যান্ডেল তৈরি করা হয়। অতিথি ও এলাকাবাসীর জন্য বসার ব্যবস্থার পাশাপাশি তিনটি ছাগল কোরবানি দিয়ে খাওয়ানোর আয়োজন করেন তিনি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  আনোয়ার জানান, ২০১৫ সালে গার্মেন্টসে কাজ করার সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। প্রেমের পর বিয়ে হলেও ২০১৯ সালে নানা অজুহাতে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোনকলের সূত্র ধরে রংপুরের এক তরুণীর সঙ্গে পরিচয় ও দ্বিতীয় বিয়ে হলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ তৃতীয় বিয়েও ভাঙনের মধ্য দিয়ে শেষ হয়; তিনিও বাবার বাড়িতে চলে যান।