NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আদমদীঘিতে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

আদমদীঘিতে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সরকারি বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলায় "২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উদযাপন" হয়েছে এবং উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২১ ফেব্রুয়ারী ) সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলার, আদমদীঘি  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে" ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৬ উদযাপন ও আলোচনার সভা " এবং " উপজেলা পর্যায় দপ্তর প্রধানদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে"।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- ৩ আদমদিঘী -দুপচাঁচিয়া আসনের নবনির্বাচিত সংসদ জাতীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ।  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমদীঘি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম।  অনুষ্ঠানে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার কে আদমদিঘী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সান্তাহার পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, আদমদিঘী  উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।  আদমদিঘী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজীর আহমেদের  সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ(ওসি ) আতাউর রহমান,উপজেলা কৃষি অফিসার  রবিউল ইসলাম, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু। এ সময়  উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা,উপজেলা মৎস্য অফিসার নাহিদ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাশেদুল ইসলাম এবং সহকারি প্রশাসনিক কর্মকর্তা আসাদুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তাগণ।  এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকীন তালুকদার( মুক্তা),  নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) মহির উদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত ) নাজিম উদ্দিন, আদমদীঘির কৃষক দলের নেতা আয়েন উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধা সহ জনপ্রতিনিধি এবং  বিএনপি'র বিভিন্ন নেতা কর্মী এবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক কর্মীবৃন্দগণ।  অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।  অনুষ্ঠানে নবনির্বাচিত  সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন,মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।