NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

নিরাপদ জনপদ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৭ এএম

নিরাপদ জনপদ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:  

জনপ্রশাসন প্রতি  মন্ত্রী আব্দুল বারী বলেছেন, অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ব্যস্তবায়ন করা হবে। পাশাপাশি জননিরাপত্তা ও মাদক মুক্ত সমাজ ব্যবস্থা  গড়ে  তোলার জন্য সরকার বদ্ধ পরিকর। দেশের প্রতিটি জনপদ কে বাসযোগ্য গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।   (২৮ ফেব্রুয়ারী শনিবার)  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ টাস্কফোর্স কমিটির ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান  একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত,চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেও যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোন অবনতি কোথাও নেই।  এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া,  পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপি'র আহ্বায়ক গোলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ প্রমূখ।