NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৬ এএম

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের

 যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় ইরানের ৪৮ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ।    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছ্বন ট্রাম্প। বলেছেন, আমরা যে সাফল্য পাচ্ছি, তা কেউ বিশ্বাস করতে পারছে না। এক হামলাতেই ৪৮ জন নেতা চলে গেছে। অভিযান দ্রুত এগিয়ে যাচ্ছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান বিমান হামলার প্রেক্ষাপটে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে নিহতদের পরিচয় বা তাদের সরকারি পদ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।   এদিকে ইরানের পক্ষ থেকে এখনো ট্রাম্পের এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক হামলাগুলোকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।