NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় সুষম উন্নয়ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চূড়ান্ত দ্বারপ্রান্তে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার বিষয়টি। যেহেতু বগুড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা তাই সিটি কর্পোরেশনের বিষয়ে তিনিই সিদ্ধান্ত নিবেন। তাঁর সঙ্গে কথা বলে বিষয়টি চূড়ান্ত করা হবে।  (২৮ ফেব্রুয়ারি শনিবার ) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ( করতোয়ায় ) সম্মেলন কক্ষে জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   তিনি আরও বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। সাবেক প্রধানমন্ত্রী জননন্দিত নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বগুড়ার বৌ-মা। বর্তমান বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার সন্তান। এই বগুড়া থেকে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।  পরে রাজনৈকি সিদ্ধান্তের কারণে তিনি বগুড়া সদর আসনটি ছেড়ে দিয়েছেন। বগুড়ার মানুষ সবকটি আসনে বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করেছেন। বগুড়ার মানুষের প্রচুর আশা-আকাঙ্খা রয়েছে। আমাদের বঞ্চনা রয়েছে।  বঞ্চিত দায়ভার রয়েছে। সবকিছু মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সুন্দর বগুড়া গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা সব এমপি মিলে কাজ করবো। দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়া। বঞ্চিত বগুড়ায় কাঙ্খিত উন্নয়নে কাজ করা হবে।    সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকায় কোনো কাজ করলে অবশ্যই এমপিদের পরামর্শ নিতে হবে, না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। যে পদক্ষেপ নেবেন তা এমপিদের মাধ্যমে নিতে হবে।  প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বগুড়াকে গোপালগঞ্জ বানানো হবে না।  পিছিয়ে পড়া এলাকা হিসেবে যা প্রয়োজন, তা-ই করা হবে। বগুড়ার উন্নয়নের জন্যই প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ে দিয়েছেন।’  এর আগে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে স্থানীয় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।    মীর শাহে আলম আরো বলেন, ‘আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে ফ্যামিলি কার্ড প্রদান কাজের উদ্বোধন করবেন। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৮২২ জনের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।’  বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।  মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, পুলিশ সুপার শাহাদাত হোসেন, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মহসীন প্রমুখ।   এছাড়াও জেলা পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।