NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের জন্য পরিষেবা ও সুরক্ষা জোরদার করবে চীন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৪২ পিএম

বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের জন্য পরিষেবা ও সুরক্ষা জোরদার করবে চীন

৫ মার্চ (বৃহস্পতিবার),চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে বলা হয়েছে যে, ২০২৬ সালে চীন উভয়ের জন্যই লাভজনক সহযোগিতা বজায় রাখবে, ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, আন্তর্জাতিক প্রচলন প্রসারিত করবে এবং উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার ও উন্নয়নকে উৎসাহিত করবে।

কার্যবিবরণীতে প্রস্তাব করা হয়েছে যে, চীন বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং বিভিন্ন খাত, বিশেষ করে পরিষেবা শিল্প উন্মুক্ত করার ওপর মনোযোগ দেবে। এর মধ্যে রয়েছে মূল্য সংযোজিত টেলিযোগাযোগ, জৈবপ্রযুক্তি এবং সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন হাসপাতাল খোলার জন্য পাইলট প্রোগ্রামগুলো আরও সম্প্রসারণ করা; ডিজিটাল খাতে সুশৃঙ্খলভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণ করা; এবং আন্তঃসীমান্ত পরিষেবা বাণিজ্যের জন্য নেতিবাচক তালিকা (নেগেটিভ লিস্ট) হ্রাস করা। এতে পরিষেবা শিল্পের উন্মুক্তকরণ সম্প্রসারণের জন্য জাতীয় বিস্তৃত প্রদর্শনী অঞ্চল প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়েছে।

চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারে পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করবে এবং হাইনান মুক্ত বাণিজ্য বন্দর নির্মাণকাজ অবিচলভাবে এগিয়ে নেবে। দেশটি বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধি ও সর্বোত্তম কাঠামো প্রচার করবে, ঋণ ও ঋণ বীমা সহায়তা বৃদ্ধি করবে, আন্তঃসীমান্ত বাণিজ্যে আরএমবি (রেনমিনবি)-এর ব্যবহার সম্প্রসারণ করবে, পরিষেবা রপ্তানিকে উৎসাহিত ও সমর্থন করবে, সক্রিয়ভাবে আমদানি সম্প্রসারণ করবে এবং সুষম বাণিজ্য উন্নয়নকে উৎসাহিত করবে।

এ ছাড়া, চীন দ্বিমুখী বিনিয়োগ সহযোগিতাও সম্প্রসারণ করবে। চীন বিদেশি বিনিয়োগ প্রচার ব্যবস্থা ও প্রক্রিয়াগুলোর সংস্কারকে আরও গভীর করবে, বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় পর্যায়ের আচরণ নিশ্চিত করবে, বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর জন্য পরিষেবা ও নিশ্চয়তা জোরদার করবে, শিল্প ও সরবরাহ শৃঙ্খলের যুক্তিসংগত ও সুশৃঙ্খল আন্তঃসীমান্ত বিন্যাসকে নির্দেশ করবে এবং বিদেশি বিনিয়োগের ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ বিদেশি স্বার্থ সুরক্ষা জোরদার করবে।

সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।