NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৭ পিএম

নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 নিউইয়র্ক, ৯ মার্চ: পবিত্র মাহে রমজান উপলক্ষে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক, নিউইয়র্ক-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) কুইন্স প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।  পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোা করা হয়।
 ভ্রাতৃত্ব ও সম্প্রীতি সুদৃঢ় করার আহ্বান  বক্তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। রমজানের শিক্ষা সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন বক্তারা।  উপস্থিত নেতৃবৃন্দ  অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন:  · সভাপতি: রাজু সাহা (বিপ্লব) · সাধারণ সম্পাদক: সোহেল গাজী · আহ্বায়ক: মোহাম্মদ নুরুল আমিন · সদস্য সচিব: ফয়সাল পাটোয়ারী · প্রধান সমন্বয়কারী: এ বি সিদ্দিক পাটোয়ারী · প্রধান পৃষ্ঠপোষক: এস এম মাহবুবুর রহমান টিটু  এছাড়া আরও উপস্থিত ছিলেন:  সাবেক সভাপতি ও উপদেষ্টা হারুন ভূঁইয়া, মোস্তাফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী; উপদেষ্টা মোর্শেদ আলম, মনিরুজ্জামান মজুমদার, ড. ধনঞ্জয় সাহা, কবির রতন, খোরশেদ আলম খোকন, মোঃ মনির হোসেন, নাজমুল আহসান, প্রফেসর শাহাদাত হাসান, মাজহারুল ইসলাম চৌধুরী মুসা, জামান তপন, রফিকুর রহমান মিয়া, হাবিব খন্দকার, ডা. জাহাঙ্গীর আলম, নূর মোহাম্মদ, হুমায়ূন কবির এবং সংগঠনের কার্যকরি সদস্যবৃন্দ।  উল্লেখ্য, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিয়মিতভাবে প্রবাসে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করে থাকে। 

সবগুলো ছবি তুলেছেন নিহার সিদ্দিকী