NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
৫০০ লোকের আয়োজন : কমিউনিটির মিলন মেলায় পরিণত

বর্ণাঢ্য আয়োজন আর ধর্মীয় উৎসবে  ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৭ পিএম

বর্ণাঢ্য আয়োজন আর ধর্মীয় উৎসবে  ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইএনএ): পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও আত্মশুদ্ধির এক মহাসুযোগ নিয়ে প্রতি বছর ফিরে আসে। সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের আহŸানের মধ্য দিয়ে রমজান উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিপারে অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলার পাশাপাশি ধর্মীয় উৎসবে পরিণত হয়। আয়োজকরা জানান অনুষ্ঠানে ৫০০ জনের ইফতারের আয়োজন করা হয়, সাথে ছিলো ‘সুগন্ধী আতর’ উপহার। খবর ইউএনএ’র। বর্ণাঢ্য আয়োজন আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত ইফতার মাহফিলের শুরুতে পবিত্র তোরআন থেকে তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। এছাড়াও কোরআন থেকে তেলাওয়াত করে নতুন প্রজন্মের ফানিন আফনান ও দেওয়ান আলহাত। বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশীদের সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।  এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. আনিসুজ্জামান। গেস্ট অব অনার ছিলেন নিউইয়র্ক সুপ্রীম কোর্টের বিচারক সোমা এস. সাঈদ। আমন্ত্রিত অতিতি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ, প্রবীণ প্রবাসী নাসির খান পল, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান, ডা. বর্ণালী হাসান, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০ এর আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে প্রার্থী, সাবেক এনওয়াইপিডি কর্মকর্তা শামসুল হক, কুইন্স- বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, নারায়নগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম লিটন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবীব, গোলাম এন হায়দার মুকুট, রিয়েল এষ্টেট ইনভেস্টর নূরুল আজিম সহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট এএফএম মিসবাউজ্জামান, সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম এবং বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ইউএসনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বুরহান, সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল হক রুমী, সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, সাবেক কর্মকর্তা সাদী মিন্টু ও মাইনুল উদ্দিন মাহবুব, মূলধারার রাজনীতিক মিজানুর রহমান, মাকসুদুল হক চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক হাজী আব্দুর রহমান। এছাড়াও এসোসিয়েশনের উপদেষ্টাদের মধ্যে মোহাম্মদ আমানউল্লাহ, ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, শেখ সালাউদ্দিন খোকন, বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, মোহাম্মদ হাবিব জোয়ারদার, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সোয়েব খান, কাউসার আলমগীর, মিশুক সেলিম ও একেএম তারেক উপস্থিত ছিলেন।  উল্লেখ্য দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার সমন্বয়ে গঠিত ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ, ইনক। সংগঠনটি দীর্ঘদিন ধরে নিউইয়র্ক ও বাংলাদেশে প্রবাসী কমিউনিটির উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স¤প্রীতি ও ঐক্য সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সময়ে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করে আসছে বলে এসোসিয়েশনের কর্মকর্তারা জানান।