NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো ঢাকার মার্কিন দূতাবাস


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৭ এএম

অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো ঢাকার মার্কিন দূতাবাস

 বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়া স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। কি কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটির ব্যাখ্যা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হল, অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা না নেয় বা যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা।

যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে স্টেট ডিপার্টমেন্ট।  দূতাবাস জানায়, এ স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এ স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক বা শিক্ষার্থীদের ভিসাও অন্তর্ভুক্ত।